Dosa (দোসা'র স্বাদে সাতকরায় গরুর গোস্তো)
আমি অত ভোজনরসিক না (যদিও মানুষ আমাকে পেটুক মনে করে! )
দোসা'র নাম এখানে সেখানে অনেকবার শুনলেও কখনো খাইনাই। সাউথ ইন্ডিয়ার একটা বিখ্যাত খাবার আইটেম।
দোসা
সেদিন জয়দার সাথে সান্ধ্যকালীন হাঁটাহাঁটিতে উনি চলে গেলেন কাজী এসপারাগাসে।
আমি এর আগে জানতাম না যে এই রেস্তোরাঁ এত বিখ্যাত! Kazi Asparagus সিলেটের খাদ্য প্রেমীদের তীর্থস্থানের মত।
সারাদিন প্রায় আধখাওয়া পেটে ঘুরে, সেদিন ভোলাগঞ্জ থেকে এসে সন্ধ্যার পরেই তাই পেটভরে খাওয়া দাওয়া করেছিলাম।
সুতরাং পেটে একটা মিল্কশেক আঁটাতেই কষ্ট হয়ে যাচ্ছিল। এরপর কি মনে করে কে জানে উনি এই খাবাার অর্ডার করে দিলেন। দুঃখ একটাই এমন একটা খাবার তৃপ্তি নিয়ে আয়েশ করে খেতে পারি নাই।

দোসা'র সাথে ছিল ৬টি বিভিন্ন ধরনের খাবার আইটেম।
- দুধ দিয়ে নারকেলের কি একটা চাটনির মতো দিয়েছিল। অল্প ঝালঝাল, সামান্য টক আর বাকিটা নারকেল-দুধের অনবদ্য স্বাদের মিশ্রণ।
- চটপটির মত রান্না বুটের ডালের ভুনা ঝোলে কাঁচা মরিচ আর ধনে পাতার টাটকা ঘ্রাণ।
- সাতকরা দিয়ে রান্না করা গরু মাংস
- মুরগির গোস্তের ভুনা সাথে এক প্রকার সবজি
- শুকনা মরিচ ভেজে বানানো আলুভর্তা।
দোসা'টাও বেশ ভালোই বানিয়েছে। মচমচে, পাতলা। আম্মা এই জিনিস বাসায় বানাতো, চালেরগুড়া দিয়ে। তখন অবশ্য নরম নরম হতো। চাা দিয়ে খেতাম। আমাদের দেশের পাতলা চিতই পিঠেগুলোর মতোই, কেবল পুরো স্তরের পরিবর্তে পাতলা করে বানানো।
পরিবেশনটা সুন্দর। এই ধরনের পরিবেশনাটা বেশ দৃষ্টিনন্দন। আরেকবার খালি পেটে খেতে হবে, আয়েশ করে, তৃপ্তি নিয়ে দীর্ঘ সময় লাগিয়ে।
তবে একটা কারণে সিলেটের দোসা অদ্বিতীয় থাকবে বাংলাদেশের অন্যান্য জায়গার থেকে।
কারণ বাংলাদেশের অন্য কোথাও গরুর মাংস সাতকরা দিয়ে রান্না হয়না যা দোসা'র সাথে খেলে অতুলনীয় স্বাদ পাওয়া যাবে।
সাতকরা দিয়ে গরুগোস্তো রান্নার ব্যাপারটা সিলেটে অসাধারণ আবিষ্কার। সাতকরা দিয়ে গরুর মাঙ্গসের রেসিপি অনেকে অনুসরণ করলেও ওটার সঠিক স্বাদটা আনতে সবাই পারেনা। বিশেষত সিলেটের বাইরের রেঁস্তোরাগুলোয়।
স্বাভাবিকভাবেই আমি খেয়ে এটাকে ওভাররেটেড বলায়, সিলোটি জয়দা বেশ মর্মাহত হলেন। কারণ আমার এমন আহামরি মনে হয়নি সাতকরা আর গরুর গোস্তের ব্যাপারটা। বললেন বাসায় চলো, তোমার ধারণা ভেঙে গুড়ো গুড়ো করে দিচ্ছি
সত্যই তাই হলো!
গরুর গোস্তো এত সুস্বাদু আর কখনো লাগেনি!
হোমমেড ফুডের ব্যাপারটা বোধহয় সবসময় অনবদ্যই থেকে যাবে।


Comments